ফেরার আহ্বান – এস এম মেহেদী আকরাম
সময় কোথায় তাঁর জন্য, যিনি সময়েরও স্রষ্টা?
দুনিয়াবীর পেছনে ছুটে, ভুলে যায় আপন দৃষ্টা।
নামাজ ডাকে প্রেমের বাঁশি, শুনে না সে সে কানে,
ব্যস্ত থাকে মোহের খোঁজে, দুনিয়ার রঙিন খানে।
আসবে ক্ষণিক নিঃশেষ দিন, থামবে দেহের বেলা,
তখন তবে বুঝবে মনে, কোথায় ছিলো খেলা।
টাকা, মানিক, রাজ্য-ভবন — রইবে সবই পেছনে,
শুধু আমল সঙ্গে যাবে, কবরের একাকী রচনে।
স্মরণ করো যাঁর কারণে, তুমি পেয়েছো নিশ্বাস,
ফিরে এসো প্রভুর পথে, তবেই মিলবে আশ্বাস।
চাইলে তিনি দেন সবই, ভুললে তবু দেন না শাস্তি,
সেই প্রভুরই দরবারে আজ ফিরাও হৃদয়ভ্রান্তি।
৩১শে বৈশাখ, ১৪৩২ / কুষ্টিয়া




কি বলেন