স্বপ্নের বাংলাদেশ

ভয় ছিলো মানুষের মনের গহিনে,
সত্য প্রকাশের স্বাধীনতা এসেছে এখন সবার মনে।
কেটে গেছে বাধা, বিপত্তি, হিংসা, বিদ্বেষ আর ক্লেশ,
বহুদূর যাবে বলে প্রস্তুত হচ্ছে আমার বাংলাদেশ।

স্বপ্নে চোখে দেখা দেশের অগ্রগতি,
মুক্তির আলো ছড়িয়ে পড়েছে প্রতিটি ক্ষিতি।
প্রতিটি হৃদয়ে জন্ম নিয়েছে নতুন আশা,
দেশের প্রতি রয়েছে অবিচল ভালোবাসা।

প্রতিটি জনতার শক্তি একাকার হয়ে,
বিশ্ব মঞ্চে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে খুবই বড় হয়ে।
বহু চড়াই-উতরাই পেরিয়ে সামনে যাবে,
উন্নতির পথে এগিয়ে, সম্মান নিয়ে দাঁড়িয়ে থাকবে।

বাংলাদেশ, তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে,
এক নতুন দিগন্তে মুক্তি এনে সবাইকে কাঁপাবে।

কুষ্টিয়া – ৩১শে বৈশাখ, ১৪৩২

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


×
কপিরাইট © ২০০৬-২০২৬ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস