সমকাল দর্পণ

  • FB
  • RSS
  • GooglePlus
  • নীড়পাতা
  • আমার আমি
    • মেইল করুন
  • সমস্যা ও সমাধান
  • উম্মুক্ত আলোচনা
  • সাইটম্যাপ
  • Bangla Help
  • উইন্ডোজ ৮

মজিলার জন্য বাংলা বানান পরীক্ষক

অক্টো ২ ২০০৯ প্রিন্ট মোড শ্রেণী: ওপেন সোর্স, ফায়ারফক্স, বাংলা কম্পিউটিং ২ মন্তব্য ট্যাগ: Addons, ankur, Bangla, Bangla Spell Checker for Mozilla, Bangladesh, Bengali, Dictionary, Internet, Language, Mozilla Firefox, SeaMonkey, Spell Checker, Thunderbird, ইউনিকোড, এ্যাড-অন্স, ফায়ারফক্স, বাংলা, বানান, বানান পরীক্ষক, মজিলা, মজিলা ফায়ারফক্স, স্পেল চেকার, স্পেল চেকিং ডিকশনারী

ইন্টারনেটে বাংলা (ইউনিকোড) ওয়েবসাইটের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। জনপ্রিয় হচ্ছে আমাদের মাতৃভাষার ব্যবহার আর সাথে সাথে বাড়ছে বাংলাতে ইমেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং, মন্তব্য ইত্যাদি করা। কিন্তু বাংলা বানান পরীক্ষক (স্পেল চেকার) না থাকায় মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে সমপ্রতি বাংলা স্পেল চেকিং ডিকশনারী এ্যাড-অন্স পরীক্ষামূলকভাবে অবমুক্ত হয়েছে। ফলে মজিলা ফায়ারফক্সে বাংলা লিখতে ভুল করলে সেটি যেমন বোঝা যাবে তেমনই তা সংশোধন করা যাবে। মাত্র ৩৫৫ কিলোবাইটের এই এ্যড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এটি ফায়ারফক্সের প্রায় সকল সংস্করণের পাশাপাশি মজিলা থান্ডারবার্ড এবং সিমানকিতেও ইনস্টল করা যাবে।
সাধারণত ইংরেজী ভাষাকে স্পেল চেকার হিসাবে ডিফল্ট করা থাকে। বাংলা ভাষাকে ডিফল্ট করতে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে Bangla / Bangladesh নির্বাচন করুন। এবার যেকোন ইনপুট বক্সে বাংলা লিখে দেখুন ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন এসেছে। বানানটি সংশোধন করতে শব্দটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে উপরে কিছু বানানের সাজেশন দেবে পছন্দেরটিতে ক্লিক করলেই হবে।
আর যদি ইংরেজী ভাষাকে আবার স্পেল চেকার হিসাবে ডিফল্ট করতে চান তাহলে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে English / United States নির্বাচন করুন।
এই এ্যাড-অন্সটি এখনো পরীক্ষামূলক হিসাবে রয়েছে। রিডিভ প্রক্রিয়ার পরে মজিলা কর্তৃপক্ষ এ্যাড-অন্সটিকে পাবলিক করবে। তাই ব্যবহারকারীগণকে রিভিউ প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। এ্যাড-অন্সটি তৈরী করেছেন www.ankur.org.bd।

এরকম আরো পোষ্ট

  • ড্রপবক্সে প্রতিদ্বন্ধী হিসাবে এলো কপি ডট কম
  • ওয়ার্ডপ্রেসে নিজের পছন্দের ডাটাবেজ এরর পেজ তৈরী করা
  • ওয়ার্ডপ্রেস ম্যানুয়াল ডাউনগ্রেড করা
  • বিনামূল্যে ফ্রিল্যান্সিং এর টিউটোরিয়াল দিচ্ছে ‘আর. আর. ফাউন্ডেশন’
  • ভার্চুয়াল রাউটার প্লাস দ্বারা সহজেই ওয়াই-ফাই হটস্পট তৈরী করা
« গুগলের পটভুমিতে পছন্দের ছবি » শুরু হয়েছে ডিভি ২০১১ পূরণের সময়

২ মন্তব্য

  1. সৈকত
    অক্টো ২৭, ২০০৯ @ ১০:৫৩

    খুবই কাজের জিনিস।এ্যাড-অন্সটির জন্য অনেক ধন্যবাদ।

    [প্রতিউত্তর]

    ← প্রতিউত্তর

  2. Amit
    অক্টো ১২, ২০০৯ @ ১৫:২৫

    এই এড-অন্সটির কথা জানা ছিল না।পোস্টটির জন্য আপনাকে thanks

    [প্রতিউত্তর]

    ← প্রতিউত্তর

Leave a Reply Cancel reply

লেখক সম্পের্কে

Mehdi Akramমেহেদী আকরাম প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে নাভানা গ্রুপে কর্মরত আছেন।
তার সাথে যোগাযোগ করতে চাইলে তাকে মেইল পাঠাতে পারেন অথবা সামাজিক সাইটেও যুক্ত হতে পারেন। লেখক সম্পের্কে আরো জানতে ক্লিক করুন।
G+ fb twitter youtube linkedin

ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করুন

আপনার ইমেইল ঠিকানা দিন:

ইংরেজী ক্যালেন্ডার এবং বাংলা বর্ষপঞ্জী

মে ২০১৩, বৈশাখ / জ্যৈষ্ঠ ১৪২০
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
« এপ্রি «-»  
 1
১৮
2
১৯
3
২০
4
২১
5
২২
6
২৩
7
২৪
8
২৫
9
২৬
10
২৭
11
২৮
12
২৯
13
৩০
14
৩১
15
১
16
২
17
৩
18
৪
19
৫
20
৬
21
৭
22
৮
23
৯
24
১০
25
১১
26
১২
27
১৩
28
১৪
29
১৫
30
১৬
31
১৭

বিভাগ

আর্কাইভ

সাম্প্রতিক মন্তব্য

  • তানভীর: আমার লেপটপে কোন বুট মে…
  • flora watson (@florawatson5): স্টাফ রিপোর্টার http://www.de…
  • Kh Hasanuzzaman: Good post …
  • Kh Hasanuzzaman: Right …
  • ফয়সাল শাহী: কাজে আসলো টিপসটি …

মেহেদী আকরামের টুইট

Tweets by @mehdiakram
কপিরাইট © ২০০৮-২০১২ সমকাল দর্পণ
এই সাইটের লেখাগুলো মেহেদী আকরাম কর্তৃক সংরক্ষিত। পূর্ব অনুমতি ব্যাতিত অন্য কোন সাইটে লেখা প্রকাশ করা যাবে না।

↑ Back to top