Thursday, September 9, 2010

সমকাল দর্পণ

>>> গতির সাথে পথ চলা >>>

সহজেই জিমেইলে ব্যাকআপ রাখা

পোষ্ট করেছেন মেহেদী আকরাম,সেপ্টেম্বর - 5 - 2009 তারিখে। (পোস্টটি 308 বার পড়া হয়েছে।)

ইমেইলের অনলাইন ভান্ডারে বিভিন্ন তথ্য রাখা বেশ নিরাপদ। কিন্তু লগইন করে ফাইলগুলো সংযুক্ত (এ্যাটাচ) করা বেশ ঝামেলার। কিন্তু জিমেইল লগইন না করেই কোন ফাইল বা ফোল্ডারে এক ক্লিকেই যদি জিমেইলে পছন্দের ফাইল/ফোল্ডার যুক্ত করে রাখা যেত তাহলে কেমন হতো! জিমেইলর জিড্রাইভ ভালভাবে কাজ না করাতে সাধারণত অনেকই জিমেইলে দরকারী ফাইলগুলো সংযুক্ত করে রাখেন। তবে এজন্য জিমেইলে লগইন করতে হয় এবং ফাইলগুলোকে সংযুক্ত করে নিজের অন্য মেইলে বা উক্ত মেইলেই মেইল করতে হয়। এসবের সমাধান দেবে ব্যাকআপ টু ইমেইল সফটওয়্যার। সফটওয়্যারটি ইনস্টল করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিয়ে রাখলে যেকোন ফাইল বা ফোল্ডারের উপরে মাইসের ডান বাটনে ক্লিক করে Backup To EMail এ ক্লিক করেলেই আপলোড হতে শুরু করবে। ফোল্ডারের ক্ষেত্রে ফোল্ডারটি জিপ (zip) হিসাবে সংযুক্ত হবে। আপলোড হবার পরে তা প্রদেয় মেইলের ইনবক্সে চলে আসবে। ইচ্ছে করলে Backup To EMail মেইলগুলোকে ফিল্টার করে ইনবক্স এড়িয়ে নির্দিষ্ট লেবেলে নিয়ে আসা যাবে। আর পরবর্তিতে অন্য কাউকোতো ফরওয়ার্ড করা যাবেই। মাত্র ১.৭৬ মেগাবাইটের ফ্রি সংস্করণটি www.backup2e.com থেকে ডাউনলোড করা যাবে। তবে সফটওয়্যারটি চালাতে জাভা ইনস্টল থাকতে হবে।

এরকম আরো পোস্ট

ট্যাগ সূমহ: , , , , , , , , , , , , , ,

লেখাটি আপনার ভাল লাগলে ভবিষ্যতে পরবর্তী লেখা সূমহ ইমেইলের মাধ্যমে পেতে গ্রাহক হউন

The On Demand Global Workforce - oDesk Free Website Hosting


2জন সাড়া দিয়েছে

  1. Tuhin বলেছেন,

    খুবই ভালো….

    মন্তব্য করা হয়েছে সেপ্টেম্বর 6th, 2009 , 12:16 পুর্বাহ্ন ঘটিকায়

  2. dukhi_miya বলেছেন,

    খুব ভাল ।আমার কাজে আসবে।ধন্যবাদ।

    মন্তব্য করা হয়েছে সেপ্টেম্বর 6th, 2009 , 3:44 পুর্বাহ্ন ঘটিকায়

মন্তব্য যোগ করুন

মন্তব্য করতে আপনাকে অবশ্যই লগইন করতে হবে।

 Mehdi Akram @ Twitter Shamokal Darpon Group @ Facebook Mehdi Akram @ Facebook Mehdi Akram @ Linked

লগইন

 IT & Engineering Consultancy

Free and Freeware Software