আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা প্রতিনিয়তই কিছু না কিছু (গান, সফটওয়্যার, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি) ডাউনলোড করে থাকি। কিন্তু আমাদের ইন্টারনেটের গতি তুলনামূলক কম হওয়াতে বড় বড় ফাইল নির্দিষ্ট সময়ের মধ্যে ডাউনলোড করা সম্ভব হয় না বা অনেক সময় অসমাপ্ত রেখেই কম্পিউটার বন্ধ করতে হয় ফলে পরবর্তীতে নতুন করে আবার প্রথম থেকে ডাউনলোড শুরু করতে হয়। বিস্তারিত পড়ুন »
ডিসেম্বর, 2007 মাসের দস্তাবেজ
বসে আছি তোমা তরে
ভুলে গেলে আমায় তুমি
করে এ হৃদয় হরন,
তবুও নিঠুর তোমা আশায়
চঞ্চলা এ মন। বিস্তারিত পড়ুন »
কিছু ওয়েব ব্রাউজার
আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা ইন্টারনেট ব্রাউজার হিসাবে সাধারণত (ডিফল্ট) ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে থাকি। তবে নিরাপত্তা, ডাউনলোড সুবিধা, প্লাগ-ইন্স বা অনান্য কারনে ব্রাউজিং এর ক্ষেত্রে অন্য ব্রাউজার ব্যবহারের প্রয়োজন হতে পারে। বিভিন্ন রকমের ইন্টারনেট ব্রাউজার রয়েছে যেগুলো ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। বিস্তারিত পড়ুন »
লালন শাহ (কুষ্টিয়া-১৭৭২-১৮৯০)
লালন শাহ(কুষ্টিয়া-১৭৭২-১৮৯০):বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শেষ্ঠ রচয়িতা এবং গায়ক। তার জন্ম সাল নিয়ে মতান্তর রয়েছে। লালন শাহ এক তীর্থভ্রমণে বের হয়ে বসন্ত রোগে আক্রন্ত হয়। এমতবন্থায় তার সহযাত্রীরা তাকে ত্যাগ করলে সিরাজ সাইঁ তাকে তার বাড়িতে আশ্রয় দেয় এবং তাকে সুস্থ করে তোলে। এরপর লালন তার কাছ থেকে বাউলধর্মে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার কুমারখালী থানার ছেউড়িয়াতে একটি আখড়া তৈরী করেন। নিসন্তান লালনের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তিনি নিজ সাধনা বলে হিন্দু-মুসলিম ধর্মের উপরে গভীর জ্ঞান লাভ করেন। বিস্তারিত পড়ুন »
আমার কুষ্টিয়া
কুষ্টিয়া অতীতে অবিভক্ত ভারতের নদীয়া জেলার অংশ ছিলো। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর নিয়ে ১৯৪৭ সালে নতুন জেলার গঠিত হয়। বর্তমানে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর আলাদা আলাদা জেলা। কুষ্টিয়া জেলাতে ৭টি থানা (কুষ্টিয়া সদর, কুমারখালী, দৌলতপুর, মীরপুর, ভেড়ামারা, খোকসা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়), ৪টি পৌরসভা, ৬১টি ইউনিয়ন, ৭১০ মৌজা এবং ৯৭৮টি গ্রাম রয়েছে।
দর্শনীয় স্খান: কবিগুরু রবীন্দ্রনাথের কুঠিবাড়ী, লালন শাহের মাযার, মীর মশাররফ হোসেনের বাস্তিভটা, নফর শাহের মাযার, দরবেশ সোনা বন্ধুর মাযার, জঙ্গলী শাহের মাযার, মহিষকুন্ডি নীলকুঠি, কালীদেবী মন্দির ইত্যাদি। এছাড়াও ১০টি গণকবর, ১১টি স্মৃতিস্তম্ভ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’। বিস্তারিত পড়ুন »
২০০৭ সালের প্রাকৃতিক বিপর্যয়ের তালিকার প্রথমে সিডর
৫০টি বিষয়ে বিশ্বের সেরা/প্রথম ১০ নির্বাচন করেছে। এর মধ্যে প্রাকৃতিক দূর্যোগ বা বিপর্যয়ের যে দশটি ঘটনা এসেছে তার মধ্যে বাংলাদেশে সামপ্রতিক বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিডর রয়েছে প্রথমে। টাইমের এই প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে (প্রতি বর্গ মাইলে বাস করে ২৬৩৯ জন) ১০০ মাইল বেগে বয়ে যাওয়া সামপ্রতিক (১৫ নভেম্বর) সাইক্লোনে ১০০০ জনের বেশী লোক মারা যায়। যা ছিলো ১৯৯১ সালের ঘূর্ণিঝড় থেকেও ভয়ঙ্কর এবং ভয়াবহ। প্রাকৃতিক দূর্যোগ বা বিপর্যয়ে টাইমের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিন আমেরিকার অনাবৃষ্টি, যথাক্রমে অনান্য দূর্যোগের মধ্যে রয়েছে (৩য়) ম্যাক্সিকোর বন্যা, (৪র্থ) যুক্তরাষ্ট্রে হারিকেন, (৫ম) ইন্দোনেশিয়ার কাদার আগ্নেয়গিরি, (৬ষ্ঠ) দক্ষিণ এশিয়ার বন্যা, (৭তম) দক্ষিণ কোরিয়ার বন্যা, (৮ম) পেরুর ভূমিকম্প, (৯ম) গ্রিসের দাবানল এবং(১০ম) চীনের বন্যা।
টাইমের চোখে ৫০ টি বিভাগের সেরা দশ
টাইম ২০০৭ সালের বিশ্বের বিভিন্ন ঘটনা অবলম্বনে ৫০টি ক্ষেত্রে সেরা দশ নির্বাচন করেছে। মোট ৫ টি বিভাগে নিউজ বিভাগে: ১১ টি ইভেন্ট, আর্ট এন্ড ইন্টারটেইনমেন্ট বিভাগে: ১৪ টি ইভেন্ট, বিজ্ঞান বিভাগে: ০৫ টি ইভেন্ট, বিজনেস, টেকনোলজি এন্ড স্পোর্টস বিভাগে: ০৮ টি ইভেন্ট এবং পপ কালচার বিভাগে: ১২ টি ইভেন্টে সেরা দশ অর্থাৎ ৫০০ তালিকা প্রকাশ করেছে। বিস্তারিত পড়ুন »
কর চুরির নেপথ্যে
আপনি কর ফাঁকির সাথে হইতো বেশ পরিচিত। কিন্তু কর চুরি কথা হয়তো কখনো শোনেননি। আপনি যদি সরকার নিকট পরিশোধযোগ্য কর পরিশোধ না করেন সেটা হচ্ছে কর ফাঁকি দেওয়া। কিন্তু আপনি আপনার কর ঠিকমত পরিশোধ করলেন কিন্তু যার মাধ্যমে পরিশোধ করলেন তারা/সেই প্রতিষ্ঠান আপনার প্রদেয় কর/ভ্যাট সরকারী খাতে জমা দিলো না বা কম দিলো তাহলে সেটা কর/ভ্যাট চুরি করা হলো। এটা হয় মূলত মূল্য সংযোজন করের ক্ষেত্রে যাকে আমরা ভ্যাট হিসাবে ভাল চিনি। বিস্তারিত পড়ুন »









