সমকাল দর্পণ

  • GooglePlus
  • FB
  • RSS
  • নীড়পাতা
  • আমার আমি
    • মেইল করুন
  • সমস্যা ও সমাধান
  • উম্মুক্ত আলোচনা
  • সাইটম্যাপ
  • Bangla Help
  • উইন্ডোজ ৮

অন্যকে জিমেইল ব্যবহারের দায়িক্ত দেওয়া

ডিসে ১৯ ২০১০ প্রিন্ট মোড শ্রেণী: জিমেইল মন্তব্য নেই ট্যাগ: delegat, Delegated, Email, Gmail delegation, Grant access, Internet, ইমেইল, গুগল, জিমেইল

অফিস বা বাসায় কোন ইমেইল ঠিকানা একাধিক ব্যাক্তির ব্যবহারের প্রয়োজন হতে পারে। সেক্ষত্রে মূল সমস্যা হচ্ছে কেউ ইমেইলের কোন সেটিংস বা পাসওয়ার্ড পরিবর্তন করতে অন্যেরা তা ব্যবহার করতে পারে না বা সমস্যার সম্মুখি হয়। এছাড়াও একাধিক জিমেইল ঠিকানা একাট ছেড়ে আরেকটি লগইন করাও ঝামেলার। এসব সমস্যা থেকে মুক্তি দিতে জিমেইল সম্প্রতি ইমেইলকে অন্যের ব্যবহারের জন্য ডেলিগেটিং সুবিধা দিয়েছে। এতে ডেলিগেট প্রাপ্ত ব্যাক্তি ডেলিগেটেড করা জিমেইলে লগইন না করেই নিজের মেইলের মাধ্যমে মেইল পড়তে, পাঠাতে এবং মুছতে পরবে কিন্তু কোন জিমেইলের কোন সেটিং (পাসওয়ার্ড বা অন্য কিছু) পরিবর্তন করতে পারবে না।
অন্যকে জিমেইল ডেলিগেট করতে যে জিমেইল একাউন্টটি অন্যকে ব্যবহার করতে দিতে চান সেটিতে লগইন করে Settings এ যান। এখানে Accounts and Import ট্যাবে গিয়ে Grant access to your account: এর Add another account লিংকে ক্লিক করুন। পপআপ মেনুতে যাকে ডেলিগেট করতে চান সেই ইমেইল ঠিকানা লিখে Next Step> বাটনে ক্লিক করুন এবং Send email to grant access বাটনে ক্লিক করুন। এবার উক্ত দায়িক্তপ্রাপ্ত ব্যাক্তি তার জিমেইলে Gmail Team থেকে প্রাপ্ত মেইলের To accept this request, please click the link below এর নিচের লিংকে ক্লিক করলে ডেলিগেটিং প্রক্রিয়া সমাপ্ত হবে এবং ৩০ মিনিটের মধ্যে সক্রিয় হবে।
ডেলিগেটিং সমাপ্ত হবার পরে জিমেইলের উপরের ডানে জিমেইলের লেখাটি লিংকযুক্ত হবে এবং ক্লিক করলে ড্রপ-ডাউনে Delegated Accounts এর নিচে দায়িক্ত প্রাপ্ত ইমেইলটি দেখাবে। এখন উক্ত একাউন্টে ক্লিক করলে আরেকটি ট্যাবে মেইলটি খুলবে যেখান থেকে মেইল চেক করা, পাঠানো যাবে।
জিমেইলের ডেলিগেটিং কিছু শর্ত হচ্ছে ১) একটি একাউন্ট থেকে ১০টির বেশী একাউন্টকে ডেলিগেটিং একাউন্ট হিসাবে যুক্ত করা যাবে না। ২) ডেলিগেট করা একাউন্ট (ব্যবহারকারী) উক্ত একাউন্টের কোন সেটিংস, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে না। ৩) জিমেইল ব্যবহারকারীরা জিমেইল ডোমেইন, গুগলের এ্যাপস ব্যবহারকারীরা উক্ত নিজস্ব ডোমেইন ছাড়া ডেলিগেট করতে পারবে না। এছাড়াও লক্ষ্যনীয় যে সেন্ট করা মেইলের ডিটেলসে গেলে From এ মূল একাউন্টের নাম ও ইমেইল ঠিকানা দেখালেও এবং Sent by এ যে মেইল থেকে মেইল এসেছে সেই একাউন্টের (যাকে ডেলিগেট করা হয়েছে) নাম ও ইমেইল ঠিকানা দেখা যাবে।
ডেলিগেটিং সুবিধা বন্ধ করতে জিমেইলে লগইন করে Settings থেকে Accounts and Import ট্যাবে গিয়ে Grant access to your account: এর delete লিংকে ক্লিক করলেই হবে।

এরকম আরো পোষ্ট

  • ড্রপবক্সে প্রতিদ্বন্ধী হিসাবে এলো কপি ডট কম
  • ওয়ার্ডপ্রেসে নিজের পছন্দের ডাটাবেজ এরর পেজ তৈরী করা
  • ওয়ার্ডপ্রেস ম্যানুয়াল ডাউনগ্রেড করা
  • বিনামূল্যে ফ্রিল্যান্সিং এর টিউটোরিয়াল দিচ্ছে ‘আর. আর. ফাউন্ডেশন’
  • ভার্চুয়াল রাউটার প্লাস দ্বারা সহজেই ওয়াই-ফাই হটস্পট তৈরী করা
« টাইটেলবারে বাড়তি কিছু বাটন » ‘এক্সবুট’ দ্বারা সহজেই মাল্টিবুট ডিভিডি/ইউএসবি ডিক্স তৈরী করা

Leave a Reply Cancel reply

লেখক সম্পের্কে

Mehdi Akramমেহেদী আকরাম প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে নাভানা গ্রুপে কর্মরত আছেন।
তার সাথে যোগাযোগ করতে চাইলে তাকে মেইল পাঠাতে পারেন অথবা সামাজিক সাইটেও যুক্ত হতে পারেন। লেখক সম্পের্কে আরো জানতে ক্লিক করুন।
G+ fb twitter youtube linkedin

ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করুন

আপনার ইমেইল ঠিকানা দিন:

ইংরেজী ক্যালেন্ডার এবং বাংলা বর্ষপঞ্জী

মে ২০১৩, বৈশাখ / জ্যৈষ্ঠ ১৪২০
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
« এপ্রি «-»  
 1
১৮
2
১৯
3
২০
4
২১
5
২২
6
২৩
7
২৪
8
২৫
9
২৬
10
২৭
11
২৮
12
২৯
13
৩০
14
৩১
15
১
16
২
17
৩
18
৪
19
৫
20
৬
21
৭
22
৮
23
৯
24
১০
25
১১
26
১২
27
১৩
28
১৪
29
১৫
30
১৬
31
১৭

বিভাগ

আর্কাইভ

সাম্প্রতিক মন্তব্য

  • তানভীর: আমার লেপটপে কোন বুট মে…
  • flora watson (@florawatson5): স্টাফ রিপোর্টার http://www.de…
  • Kh Hasanuzzaman: Good post …
  • Kh Hasanuzzaman: Right …
  • ফয়সাল শাহী: কাজে আসলো টিপসটি …

মেহেদী আকরামের টুইট

Tweets by @mehdiakram
কপিরাইট © ২০০৮-২০১২ সমকাল দর্পণ
এই সাইটের লেখাগুলো মেহেদী আকরাম কর্তৃক সংরক্ষিত। পূর্ব অনুমতি ব্যাতিত অন্য কোন সাইটে লেখা প্রকাশ করা যাবে না।

↑ Back to top